লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি:
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিলসহ সর্বমোট ৫৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।
র‍্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে র‍্যাব-১৩ দীর্ঘদিন ধরেই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ধৃত আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর দুয়ারী টিনের শয়ন ঘরের খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— মোছাঃ আয়না বেগম (৪০), স্বামী: মোঃ সমির উদ্দিন ওরফে সমু, সাং: তালুক দুলালী মহিষতুলী, ইউপি: ভেলাবাড়ী, থানা: আদিতমারী, জেলা: লালমনিরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আয়না বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তারা অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করতেন।
র‍্যাব-১৩ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

  • By Admin
  • July 23, 2026
  • 14 views
বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • By Admin
  • July 23, 2026
  • 12 views
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরু উদ্ধার, ৫ চোরাকারবারি আটক

  • By Admin
  • July 23, 2026
  • 29 views
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরু উদ্ধার, ৫ চোরাকারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  • By Admin
  • July 22, 2026
  • 8 views
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  • By Admin
  • July 22, 2026
  • 24 views
গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক