সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেছে।

মোঃ সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উন্মুক্ত থাকা শেষ জিরাফটির মৃত্যু হয়েছে। পার্কে অসুস্থ হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিরাফটি।

শনিবার দুপুরের দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,’ সপ্তাহ খানেক ধরে জিরাফটি অসুস্থ ছিল। বিষয়টি জানার পর একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরীক্ষা–নিরীক্ষায় দেখা যায়, জিরাফটি টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিল। মৃত জিরাফটিকে নিয়ম অনুযায়ী মাটি চাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, জিরাফের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ গত শুক্রবার বিকেলে ওই সাধারণ ডায়রি করেন। এতে বলা হয়, আফ্রিকান ওই পূর্ণবয়স্ক স্ত্রী জিরাফটি ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে মারা যায়। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে ময়নাতদন্ত সম্পন্ন করেন।

ময়নাতদন্তে অংশ নেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. গোলাম হায়দার এবং গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার জুলকার নাইন। তাদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে জিরাফটি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, ‘ সাফারি পার্কে জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এতে অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।’

উল্লেখ:- ২০১৩ সালে পার্কে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় ১২ টি জিরাফ ছিল। দায়িত্ব অবহেলা ও অসুস্থ হয়ে একের পর এক প্রাণীর সাথে মারা যেতে থাকে জিরাফও। ২০১৭ সাল পর্যন্ত এর সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে জিরাফ। সবশেষে থাকা একমাত্র জিরাফের মৃত্যুতে পার্ক শূন্য হলো জিরাফ।

Related Posts

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ এই সংবাদটি শেয়ার করুনl ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির…

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

  • By Admin
  • August 9, 2026
  • 14 views
মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  • By Admin
  • August 9, 2026
  • 24 views
ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

  • By Admin
  • August 9, 2026
  • 22 views
গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

  • By Admin
  • August 9, 2026
  • 12 views
চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

  • By Admin
  • August 9, 2026
  • 19 views
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 9, 2026
  • 18 views
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত