সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা।

  • AdminAdmin
  • bnp
  • September 1, 2025
  • 0 Comments

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সোমবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক সুনামগঞ্জ-২(দিরাই শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার ও সদস্য সচিব সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা শহরের গ্রান্ড ইন হোটেলে গিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫(ছাতকও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন মিলন ,জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩(দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কয়সর এম আহমদ,সুনামগঞ্জ-৫ ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির স্বাক্ষর কমিটির সদস্য এড. মোঃ আব্দুল হক,জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক,এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল,নাদীর আহমদ,মোঃ আনছার উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঘঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,নিরঞ্জন দেবনাথ,সুধাংশু শেখর দাস,সাগর সরকার,মানিক লাল দেবনাথ,জেলা পূজা ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিশ^জিৎ দে,রামকৃষ্ণ তালুকদার সবুজ,রমাকান্ত দাস,সুমন চক্রবর্তী, বিভাশ রঞ্জন চৌধুরী ও গোপেশ দেবনাথ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,বিএনপি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দল। এই দলে সকল ধর্মের মত ও পথের মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাস্ট্রনায়ক তারেক রহমান। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যারা নেতৃবৃন্দরা যারা রয়েছেন তারা আগামীতে সংখ্যালঘুদের ধর্মীয় উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ করে যাবেন বলে বিএনপির নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন। এই দেশে ধর্মীয় সংখ্যালঘু বলে কেউ নেই। প্রতিটি ধর্মের মাুনষের সমধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘেœ পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Related Posts

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম ইসলামী ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের…

খুন হওয়া যুবদল নেতার পরিবারের সঙ্গে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সাক্ষাৎ

  মোঃ শাকিল খলিফা নলছিটি ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 4 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 15 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 14 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 6 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক