হবিগঞ্জ পাসপোর্ট অফিসের লতিফাসহ ৩ কর্মকর্তা আটক

রাসেল মাহমুদ

হবিগন্জ জেলা প্রতিনিধি

ঝাড়ুদার পাসপোর্ট দেয়, প্রহরী দালালি করে, অপারেটর টাকা খায়, আর সাংবাদিকরা
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনেকদিন ধরেই যেন এক অভিনব সার্কাস চলছিল।

যেখানে ঝাড়ুদার উমেষ পাল এর কাজ ছিলো অফিস পরিষ্কার রাখা, সেখানে সে পাসপোর্ট বিতরণ করতো। যে পাসপোর্ট প্রত্যাশির স্লিপের মধ্যে ১০০ টাকা লুকানো থাকতো, তার ভাগ্য খুলতো দ্রুতই।

অনেকক্ষণ দাড়িয়ে থাকতে হতো না।
ঝাড়ুর কাঠি এক হাতে, আরেক হাতে পাসপোর্ট—এমন বহুমুখী প্রতিভা বোধহয় হবিগঞ্জ পাসপোর্ট অফিসেই দেখা যায়।
নিরাপত্তা প্রহরী উসমান গনির দায়িত্ব ছিল অফিস নিরাপদ রাখা। কিন্তু তিনি নিরাপত্তা বাদ দিয়ে নিজের ‘ভবিষ্যৎ’ নিরাপদ করায় ব্যস্ত ছিলেন।

জনগণের ভিড় সামলানোর নামে সোজা দালালি। অফিসে ঢোকার আগেই কার কত টাকায় কাজ হবে, তা তার মুখস্ত ছিল।
ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমের নাম শুনলেই মানুষ বুঝে যেত—ডাটা নয়, টাকার এন্ট্রি হচ্ছে। কাগজপত্রের ভুল হলে সংশোধনের খরচ, আবার নামের বানান ঠিক হলে “কৃতজ্ঞতা ফি”—সব মিলিয়ে একেবারে ফুল প্যাকেজ সার্ভিস।

কিন্তু আসল মজাটা হলো—এই দালালি আর ঘুষের গল্প বহুদিন ধরে হবিগঞ্জের সাংবাদিকদের চোখের সামনে চলছিল। অথচ সমাজের “বিবেক” বলে পরিচিত কিছু সাংবাদিকও ছিলেন এই খেলায় শেয়ারহোল্ডার।

প্রতিবেদন করার বদলে দালালদের টাকা গিলে গিলে তাদের কলম শুকিয়ে যায়। ফলে সাধারণ মানুষ ভেবেছে—এটাই নিয়ম, এভাবেই পাসপোর্ট হয়।
শেষমেশ সেনাবাহিনী এসে অভিযান চালিয়ে এই নাটকের তিন অভিনেতাকে গ্রেপ্তার করলো।

তবে প্রশ্ন থেকে যায়—এমন অফিস-সার্কাস চলতেই থাকতো, যদি না কোনো দিন সেনাবাহিনীর গাড়ি হঠাৎ এসে হাজির হতো?
সত্যি বলতে, এ যেন হবিগঞ্জের নয়, পুরো সিস্টেমের ছবি—যেখানে ঝাড়ুদার পাসপোর্ট দেয়, প্রহরী দালালি করে, অপারেটর টাকা খায়, আর সাংবাদিকরা নির্লজ্জভাবে নীরবতার ব্যবসা চালায়।

Related Posts

প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উউপসহকারী  কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কয়েক মাসের মন দেওয়া-নেওয়া আর মেলামেশার গভীর সম্পর্কের পর অবশেষে তা রূপ নিলো শুভ পরিণয়ে। আড়ম্বরপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬ইং) রাত ১০টা ৩০ মিনিটে…

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর, ৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উউপসহকারী  কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

  • By Admin
  • August 7, 2026
  • 19 views
প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উউপসহকারী  কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 19 views
রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

  • By Admin
  • August 6, 2026
  • 13 views
পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 3 views
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

  • By Admin
  • August 6, 2026
  • 7 views
কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু