আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলায় মোঃ রাকিবুল ইসলাম বাঁধন (প্রথম বর্ষ) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পশ্চিম পাশ দিয়ে চিলো ঘাট থেকে ধুকুরিয়াবেড়া বাজার পর্যন্ত প্রতিদিনই কিছু বখাটে যুবক আড্ডা দেয়। তারা নিয়মিত কলেজের ছাত্র-ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের উত্যক্ত করে আসছে। বৃহস্পতিবারও তারা কলেজের গেটে আড্ডা দিচ্ছিল। এ সময় বাঁধন প্রতিবাদ করলে বহিরাগতরা ক্ষিপ্ত হয়ে রাকিবুল ইসলাম বাঁধনকে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় বাঁধনকে বাঁচাতে সহপাঠী সাইমন, আলিফ ও এমদাদুল এগিয়ে আসলেও হামলাকারীরা তাদেরও মারধরের হুমকি দেয়। তবে অভিযুক্তদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র চৌধুরী বলেন,
কলেজের বাইরে প্রায়ই কিছু উশৃঙ্খল যুবক চায়ের দোকানে বসে আড্ডা দেয় এবং অশোভন আচরণ করে।

ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার রাকিবুল ইসলাম বাঁধনকে তারা মারধর করে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং ক্যাম্পাসকে শিক্ষার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বহিরাগতরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বলছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কলেজ এলাকায় বহিরাগতদের আড্ডা বন্ধ করতে হবে এবং প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Related Posts

বেলকুচি প্রেসক্লাব দখলদার মুক্ত হোক”— আহ্বায়ক কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

  বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি প্রেসক্লাব দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে চলছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচনবিহীন এ…

এনায়েতপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর থানা বিএনপির আয়োজনে দলের স্হানীয় কার্যালয়ে থানা বিএনপির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 4 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 15 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 14 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 6 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক