ঠাকুরগাঁও হরিপুরে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুরে দেখা মিলেছে ঘন কুয়াশার, যা এলাকা বাসী দেখছেন শীতের আগমনী বার্তা হিসেবে। সোমবার (১৩ অক্টোবর) ভোরে পুরো জেলাজুড়ে নেমে আসে ঘন কুয়াশা। সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর-গ্রামের পথঘাট ও বিস্তীর্ণ ফসলের মাঠ। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে।

ভোর থেকে চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পথঘাট প্রায় অদৃশ্য হয়ে পড়ে। তারপরও জীবিকার তাগিদে কুয়াশা ভেদ করে কাজে বের হন খেটে-খাওয়া মানুষজন।

হরিপুর সদরের গাড়ি চালকরা বলেন, “ভোরবেলাতেই বের হতে হয়েছে। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। কয়েক দিন ধরে সামান্য কুয়াশা থাকলেও আজ কুয়াশা অনেক বেশি।”

কালিগঞ্জ ব্রিজ এলাকায় হাঁটতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “দিনের বেলা এখনো গরম থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে। তবে আজকের কুয়াশা অন্য দিনের তুলনায় অনেক ঘন। মনে হচ্ছে শীতের আগমন ঘটছে।”

ধানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু ও সকালের ঘন কুয়াশা দেখে জেলাবাসী শীতের আগাম বার্তা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন অনেকে।

তবে আবহাওয়ায় এখনো তেমন তাপমাত্রার পরিবর্তন দেখা যায়নি। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানান, এ মাসের শেষ সপ্তাহের দিকে জেলায় শীত পুরোপুরি নামতে পারে।

Related Posts

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 15 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 21 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 57 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

  • By Admin
  • April 19, 2026
  • 17 views
কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • April 19, 2026
  • 30 views
দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

  • By Admin
  • April 19, 2026
  • 21 views
চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা