মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় পৃথক অভিযানে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজত থেকে নগদ টাকাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

এর আগে বুধবার ও মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার মোঃ মইনুল ইসলাম ও ডাকাত দলের সদস্য রাসেল মিয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব জানায়, গত ৯ অক্টোবর রাতে আশুলিয়ার ভাদাইলে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মইনুল ইসলামের নেতৃত্বে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে একত্রিত হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়।

পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অপরাধীদের আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামীদের অবস্থান সনাক্ত করা হয়।

পরে ১৪ অক্টোবর রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের মূলহোতা মোঃ মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৩ অক্টোবর রাতে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে রাসেল মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত হতে নগদ ৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা সহ ৩ টি তাজা গুলি, ১টি চাইনজি কুড়াল, ১ টি চাপাতি, ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি পাঞ্চগিয়ার চাকু ও ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 29 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর