তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন। কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন ক্রমে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। পরবর্তীতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। বক্তারা গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব, উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Posts

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক…

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

হাবিবুর রহমান হাবিব ( লালমনিরহাট) প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের পাটগ্রামে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

  • By Admin
  • August 5, 2026
  • 6 views
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

  • By Admin
  • August 5, 2026
  • 11 views
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

  • By Admin
  • August 5, 2026
  • 7 views
‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • By Admin
  • August 5, 2026
  • 6 views
তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • By Admin
  • August 5, 2026
  • 7 views
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা