জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে গণ-মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাদ আসর ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য গণ-মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে এসে এক গণ-সমাবেশে মিলিত হয়।

গণ-মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি জননেতা মুফতী ওমর ফারুক ফারুকী।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস. এম. মনিরুজ্জামান এবং সহকারী সেক্রেটারি এইচ. এম. নূরুন্নবী হুসাইন।

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, গণহত্যার দ্রুত বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— *”নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র”, “ইসলামী আন্দোলন বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ”, “জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না”, “গণহত্যার বিচার দ্রুত করতে হবে”, “প্রয়োজনীয় সংস্কার করতে হবে”, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে” এবং “ইনকিলাব, জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান

Related Posts

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক…

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

হাবিবুর রহমান হাবিব ( লালমনিরহাট) প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের পাটগ্রামে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

  • By Admin
  • August 5, 2026
  • 5 views
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

  • By Admin
  • August 5, 2026
  • 10 views
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

  • By Admin
  • August 5, 2026
  • 6 views
‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • By Admin
  • August 5, 2026
  • 5 views
তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • By Admin
  • August 5, 2026
  • 7 views
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা