সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

জয়ন্ত সাহা যতন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর মো. আনছার আলী (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহত আনছার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং সরকারের দেওয়া প্রতিবন্ধী কার্ডধারী ছিলেন। তিনি বুধবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খুঁজেছেন। পরে সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।”

এ বিষয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Posts

কুড়িগ্রাম উলিপুরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে নির্যাতনের শিকার স্টার টেলিভিশনের সাংবাদিক জুবাইর

  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে গিয়ে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।…

প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই ১৬ জুলাই সবার সঙ্গে রাজপথে নেমেছিলাম আমরা, সুবিধা নিচ্ছে ফ্যাছিস্ট সহযোগীরা, সানি

ডেস্ক রিপোর্ট প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই ১৬ জুলাই সবার সঙ্গে রাজপথে নেমেছিলাম। বিক্ষোভ মিছিল ভণ্ডুল করার জন্য কুড়িগ্রামের বাইরে থেকে সন্ত্রাসী আনা হয়েছিল। তবুও আমরা এক পা-ও পিছু হটিনি। নিজের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম উলিপুরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে নির্যাতনের শিকার স্টার টেলিভিশনের সাংবাদিক জুবাইর

  • By Admin
  • August 6, 2026
  • 17 views
কুড়িগ্রাম উলিপুরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে নির্যাতনের শিকার স্টার টেলিভিশনের সাংবাদিক জুবাইর

প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই ১৬ জুলাই সবার সঙ্গে রাজপথে নেমেছিলাম আমরা, সুবিধা নিচ্ছে ফ্যাছিস্ট সহযোগীরা, সানি

  • By Admin
  • August 6, 2026
  • 18 views
প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই ১৬ জুলাই সবার সঙ্গে রাজপথে নেমেছিলাম আমরা, সুবিধা নিচ্ছে ফ্যাছিস্ট সহযোগীরা, সানি

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি অনুষ্ঠানে উদাসীনতা ও দায়িত্বহীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • By Admin
  • August 6, 2026
  • 21 views
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি অনুষ্ঠানে উদাসীনতা ও দায়িত্বহীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 6, 2026
  • 19 views
সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

  • By Admin
  • August 5, 2026
  • 14 views
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।