ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে এর আগে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও বিরোধের সমাধান হয়নি।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করে রোপা আমন চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শহিদুল ইসলাম ও তাঁর স্বজনরা সেখানে গিয়ে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার কাজে ব্যবহৃত কোঁচ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “বিবাদমান দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এই বিরোধ আজ মারাত্মক সংঘর্ষে রূপ নেয় এবং একজন ব্যক্তি নিহত হন। আমরা ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। তাৎক্ষণিকভাবে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেলে মামলায় আসামির সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, আরও দুই থেকে তিনজন ব্যক্তি পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

তদন্ত ও এজাহারের পর ঘটনার বিস্তারিত তথ্য আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Posts

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি,জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ৩টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের…

স্বেচ্ছাসেবক দল নেতা আবির ও সাংবাদিক সম্রাটের ওপর হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

​মোঃ সোহেল রানা রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী শাহমখদুম থানা কমিটির অন্যতম রাজপথের লড়াকু সৈনিক, আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক গণকণ্ঠের ফটোসাংবাদিক আবির হোসেন, তাঁর পরিবার এবং পেশাগত দায়িত্ব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

  • By Admin
  • August 10, 2026
  • 1 views
সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

স্বেচ্ছাসেবক দল নেতা আবির ও সাংবাদিক সম্রাটের ওপর হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

  • By Admin
  • August 10, 2026
  • 6 views

  • 5 views
স্বেচ্ছাসেবক দল নেতা আবির ও সাংবাদিক সম্রাটের ওপর হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা

  • By Admin
  • August 10, 2026
  • 2 views
বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা

সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ডায়াবেটিক হাসপাতালে সমিতির নামে বহুমুখী প্রতারণা পরিচালক মিলনের বিরুদ্ধে

  • By Admin
  • August 10, 2026
  • 2 views
সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ডায়াবেটিক হাসপাতালে সমিতির নামে বহুমুখী প্রতারণা পরিচালক মিলনের বিরুদ্ধে

ভূরুঙ্গামারীতে যে স্কুল থেকে পাস করেনি কেউ

  • By Admin
  • August 10, 2026
  • 23 views
ভূরুঙ্গামারীতে যে স্কুল থেকে পাস করেনি কেউ