বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি:

নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে এক বছর আগে। ভবনের ছাদে দেখা দিয়েছে ফাটল, বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। কোথাও কোথাও ভবনের অবকাঠামোগত অবস্থাও নাজুক। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের থাকতে হচ্ছে আতঙ্কের মধ্যে।

৫০ শয্যাবিশিষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ভবনটি নির্মাণ করা হয় ১৯৭৫ সালে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল ছিল ৫০ বছর। সেই হিসাবে ২০২৫ সালেই ভবনটির আয়ুষ্কাল শেষ হয়েছে। এরপরও বিকল্প ব্যবস্থা না থাকায় পুরোনো এ ভবনেই চলছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।

সম্প্রতি সরেজমিনে হাসপাতাল ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। কয়েকটি অংশের পলেস্তারা খুলে পড়ে রড বের হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এসব অংশের নিচ দিয়েই রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন সজিব হোসেন বলেন, ‘আমি আমার মাকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু ভবনের ছাদের অবস্থা দেখে আতঙ্কিত হচ্ছি। কখন জানি দুর্ঘটনা ঘটে। দ্রুত এটির সংস্কার করা দরকার।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। সংস্কারের কাজ চলছে। খুব দ্রুত হাসপাতালে নতুন ভবনের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা বলেন, ‘হাসপাতালের ভবনটি ১৯৭৫ সালে নির্মাণ করা হয়েছিল। ইতোমধ্যে ২০২৫ সালে ভবনটির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। আমরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে ভবনটি পরিদর্শন করিয়েছি।’

তিনি বলেন, ‘গত অর্থবছর থেকে ভবনটির রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে, যাতে কোনোভাবে হাসপাতালের কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। রাজশাহী থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন। তারা জানিয়েছেন, দুটি জায়গায় সমস্যা বেশি হয়েছে। সেখানে শুধু প্লাস্টার করলে তা টেকসই হবে না। এ জন্য কেমিক্যাল রং দিয়ে কাজ করতে হবে, আপাতত কাজ চালানোর জন্য।

নতুন ভবন নির্মাণের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য কাজ চলছে। মাননীয় সংসদ সদস্যও এ বিষয়ে তৎপর আছেন। এখানে ১০১ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হবে।’

স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনদের অভিযোগ, পুরোনো ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। অথচ ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসাসেবা চালু রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ভবনের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।

Related Posts

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

খাদেমুল ইসলাম! পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড় সদরের বিরাজোত সীমান্তে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রোববার (৯ আগস্ট) বিকেলে…

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। আজ সোমবার ১০ ই আগষ্ট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 3 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

  • By Admin
  • August 10, 2026
  • 3 views
জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

  • By Admin
  • August 10, 2026
  • 4 views
সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ০১

  • By Admin
  • August 10, 2026
  • 16 views
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ০১

শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

  • By Admin
  • August 10, 2026
  • 4 views
শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ