ইয়াবা-হেরোইন সহ মিজু ও তার সহযোগী গ্রেফতার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ০১ গ্রাম হেরোইন সহ ইকবাল জাহিদী মিজু(৩৮) ও তার সহযোগী নুর আলম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন নুর আলমের বসত বাড়ি থেকে তাদেক গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এস আই আল-আমিন, এএস আই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম জাহিদীর ছেলে মিজু ও সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নুর আলমকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। মিজু পুলিশ সদস্যদের আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’জন পুলিশ সদস্য আহত হন। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ইয়াবা ও ০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬০ হাজার টাকা।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মিজু উপজেলার কুখ্যাত মাদক কারবারি। উঠতি বয়সী কিশোর এমনকি কিশোরীদের নিকট মিজুর মাদক সরবরাহকারী বাহিনী নিয়মিত মাদক পৌঁছে দেয়। মিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আশা করি উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি কিছুটা হলেও ভালো হবে।

Related Posts

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: জাগোকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি মেছবাহুল আলম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,…

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমএসএস এর শুভেচ্ছা

জাগোকন্ঠ অনলাইনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমএসএস এর শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদক: জাগোকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে   বাংলাদেশ  মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সহকারী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নে ও বিষ্ণুপুর মাদকের প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • By Admin
  • August 15, 2026
  • 13 views
বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নে ও বিষ্ণুপুর মাদকের প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইয়াবা-হেরোইন সহ মিজু ও তার সহযোগী গ্রেফতার

  • By Admin
  • August 15, 2026
  • 3 views
ইয়াবা-হেরোইন সহ মিজু ও তার সহযোগী গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  • By Admin
  • August 15, 2026
  • 15 views
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 14, 2026
  • 29 views
বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • By Admin
  • August 14, 2026
  • 14 views
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক

  • By Admin
  • August 14, 2026
  • 33 views
বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে তিনজন আটক