
মোংজসিম উদ্দিন
বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে ও বিষ্ণুপুর কিছু গ্রামে দিন দিন মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে ইউনিয়নের বিভিন্ন গ্রামে। মাদকাসক্ত যুবকদের কারণে চুরি, ছিনতাই এগুলো বেরে গেয়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে পাহাড়পুর ইউনিয়নের কিছুএলাকা ঘুরে দেখা যায়, সন্ধ্যার পর কিছু চিহ্নিত স্থানে যুবকরা আড্ডার নামে মাদক সেবন করছে
আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ি তদন্ত অফিসার রাজিব কুমার শাহ বলেন মাদক বিরুদ্ধে অভিযান সব সময় চলমান আছে থাকবে






