রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী
রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শান্তি রঞ্জন চাকমা ও শোভা চাকমা। আহতরা হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও যাত্রী সুমন চাকমা। তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে পিকআপটি (চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে।
নিহত মেঘরানী চাকমা ও শোভা চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায়। শান্তনা চাকমা রাঙামাটি শহরের আমানতবাগ এবং শান্তি রঞ্জন চাকমা বিজয়নগর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে যান রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে দুর্ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সড়ক সংস্কার ও নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চালক ও যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রাঙামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 14 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 10 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 47 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।