গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিপন মিয়া (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর ব্যবহৃত মুঠোফোনে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর এলাকার সিও অফিস মোড়সংলগ্ন একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, জব্দ করা মুঠোফোন পর্যালোচনা করে মোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে। এর মধ্যে NBAJEE অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার তথ্য পাওয়া যায়। পুলিশ বলছে, শিপন দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে উল্লেখ করেছে ডিবি।
গ্রেপ্তার শিপন মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার মৃত বিলায়েত মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

‎ ‎মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিনের ছবি ব্যবহার করে ‘Rony Chowdhury’ নামে একটি ফেসবুক…

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

  • By Admin
  • August 17, 2026
  • 14 views
‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

  • By Admin
  • August 17, 2026
  • 16 views
গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ, দুটি মামলা

  • By Admin
  • August 17, 2026
  • 19 views
নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ, দুটি মামলা

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

  • By Admin
  • August 16, 2026
  • 8 views
রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

  • By Admin
  • August 16, 2026
  • 7 views
ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

  • By Admin
  • August 16, 2026
  • 24 views
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়