পূবালী ব্যাংক পিএলসি-এর CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

 

খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা দেশের সর্বউত্তরের জনপদ। ভৌগোলিকভাবে প্রত্যন্ত এ

অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর

Corporate Social Responsibility (CSR) কার্যক্রমের আওতায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে একটি Computer Literacy Center স্থাপন করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার জন্য প্রয়োজনীয় সুবিধার ঘাটতি বিবেচনায় পূবালী ব্যাংক পিএলসি, তেঁতুলিয়া উপশাখার উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়। পূবালী ব্যাংক পিএলসি-এর সহায়তায় এবং

Progress through Innovation Society-এর বাস্তবায়নে বিদ্যালয়ে স্থাপিত Computer Literacy Center-এর জন্য ৪টি ল্যাপটপ, একটি প্রিন্টার, ইন্টারনেট সংযোগ, রাউটারসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা ও ব্যবহারিক তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ সকালে আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া, পঞ্চগড়ে অনাড়ম্বর পরিবেশে Computer Literacy Center-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি জনাব মোহাম্মদ ফরিদ রহমান।

পূবালী ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক মো: আব্দুর রাজ্জাক, পঞ্চগড় শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: রবিউল ইসলাম

এবং তেঁতুলিয়া উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার শিক্ষা ও আইটি জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন,

বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার জন্য তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার সুযোগ সৃষ্টি হলে তারা দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত কম্পিউটার ও অন্যান্য সুবিধার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে শিক্ষকদেরও কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি শিক্ষার গুরুত্ব অনুধাবন

করে শিক্ষার্থীদের নিয়মিতভাবে কম্পিউটার ব্যবহারে উৎসাহিত করা এবং এ সুবিধার মাধ্যমে তাদের প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান অর্জনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যাংকের CSR উদ্যোগ অব্যাহত রয়েছে।

দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করাই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে Computer Literacy Center স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্পিউটার ও ইন্টারনেটভিত্তিক শিক্ষা গ্রহণের বাস্তব সুযোগ লাভ করবে।

এর মাধ্যমে তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি-এর এ CSR উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

Related Posts

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

    দিনাজপুর কাহারোল প্রতিনিধি: অরুন চন্দ্র শীল দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রাসেল রহমান (৩২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন…

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দির উত্তর হাসনাবাদ-ভিটিকান্দি এলাকায় হত্যা ও দস্যুতাসহ চার মামলার আসামি মো. রাসেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

  • By Admin
  • August 18, 2026
  • 16 views
দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

  • By Admin
  • August 18, 2026
  • 16 views
কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

  • By Admin
  • August 18, 2026
  • 16 views
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি-এর CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

  • By Admin
  • August 18, 2026
  • 4 views
পূবালী ব্যাংক পিএলসি-এর  CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

  • By Admin
  • August 18, 2026
  • 13 views
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • By Admin
  • August 18, 2026
  • 15 views
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা