চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন,

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা,

আমন্ত্রিত সুধীজন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস্যজীবী, মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাস্তবায়িত তিন দিনের বিভিন্ন কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা।

পরে মৎস্য বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের ভূতপুকুরের মোহাম্মদ ইউসুফ আলী

এবং মো. সোহেল রানা। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং এ খাতে উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Posts

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

    দিনাজপুর কাহারোল প্রতিনিধি: অরুন চন্দ্র শীল দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রাসেল রহমান (৩২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন…

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দির উত্তর হাসনাবাদ-ভিটিকান্দি এলাকায় হত্যা ও দস্যুতাসহ চার মামলার আসামি মো. রাসেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

  • By Admin
  • August 18, 2026
  • 14 views
দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

  • By Admin
  • August 18, 2026
  • 15 views
কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

  • By Admin
  • August 18, 2026
  • 16 views
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি-এর CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

  • By Admin
  • August 18, 2026
  • 3 views
পূবালী ব্যাংক পিএলসি-এর  CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

  • By Admin
  • August 18, 2026
  • 13 views
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • By Admin
  • August 18, 2026
  • 15 views
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা