
দিনাজপুর কাহারোল
প্রতিনিধি:
অরুন চন্দ্র শীল
দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রাসেল রহমান (৩২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. রাসেল রহমান কাহারোল উপজেলার হেলেঞ্চাকুড়ি গ্রামের মো. বাবলুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার ২১ নম্বর উপধারা অনুযায়ী রাসেল রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও রায় প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






