
রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
-ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি দেওরগাছ আমতলি এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইলেকট্রেশিয়ান নিহত হয়।
বানিয়াচং উপজেলার
কমপ্লেক্সের ইলেকট্রেশিয়ান
মিজানুল হক মামুন(৪০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার( ২১সেপ্টেম্বর ২৫ ইং )দুপুর ১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাপুরিয়া কেউন্দা গ্রামের মেহরাজ মিয়ার পুত্র মিজানুল হক মামুন।
লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে!







