ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভারতেরছড়া গ্রামের ইন্তাজ আলীর পুত্র ফেরদৌস রহমান অন্তর (২৮) ও সুলতান আলীর পুত্র মাসুদ মিয়া (২৫)।

ভুরুঙ্গামারী-কচাকাটা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভুরুঙ্গামারী থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড় থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট হতে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩১ মে ২০২৬ তারিখ সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের অটোরিকশা চালক রকি মিয়া (১৯) প্রতিদিনের মত তার অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্যেশ্যে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড হতে নাগেশ্বরী যাওয়ার পথে ৩ জন যাত্রী তার অটোরিকশায় ওঠে। কিছু সময় পর ওই যাত্রীরা অটোরিকশা চালক রকি মিয়াকে ফুঁসলিয়ে ঘুমের ঔষধ মেশানো কোমল পানীয় পান করায়। এতে অটোরিকশা চালক বেঁহুশ হয়ে পড়লে যাত্রীবেশে থাকা ৩ জন দুষ্কৃতিকারী তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী অটোরিকশা চালকের নানা রুস্তম আলীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে স্থানীয় একটি অটোরিকশা চুরি/ছিনতাইকারী চক্রের সন্ধান পায়। এই চক্রটি ভুরুঙ্গামারী থেকে নাগেশ্বরী মহাসড়কে যাত্রীবেশে অটো রিকশায় উঠে অন্যান্য যাত্রী ও চালকদের সাথে বিভিন্ন অপকর্ম করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন জানান, তারা অটোরিকশাটি ছিনতাই করে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ বাজারের ফারুক এন্টারপ্রাইজ নামক শোরুমে বিক্রয় করেন।

ভুরুঙ্গামারী-কচাকাটা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন চুরি ছিনতাই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। অটো রিকশাটি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশের জেরে মোঃ মাইদুল ইসলাম নামের এক সাংবাদিককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পেটানো, শ্বাসরোধে হত্যাচেষ্টা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 16 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 25 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!