মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি: তৌহিদী জনতার বিক্ষোভের মুখে যুবক আটক।

মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি: তৌহিদী জনতার বিক্ষোভের মুখে যুবক আটক
মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট ।
গাজীপুরের শ্রীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করা বাঁধন সাহা নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এর আগে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার গ্রুপে নবীকে কটুক্তির প্রতিবাদে ইসলামি তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃত বাঁধন সাহা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা। সে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর সক্রিয় সদস্য দাবি তৌহিদী জনতার।
স্থানীয় ও তৌহিদী জনতার সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার নবী(সাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। পরে বিষয়টি জানাজানি হলে তাত্ক্ষণিকভাবে স্থানীয় ইসলামি তৌহিদী জনতা ফুঁসে ওঠে। তাত্ক্ষণিকভাবে বরমী বাজারের আশপাশের মাদ্রাসা মসজিদের ইমাম মুসল্লীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। অবস্থা বেগতি দেখে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় হাজার হাজার ইসলামি তৌহিদী জনতা তার বাড়ির সামনে জরো হয়। এসময় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আটককৃত যুবক ইসকনের সক্রিয় সদস্য।
ইসলামি আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, ‘সে ইসকনের একজন সক্রিয় সদস্য। আমাদের নবী (সাঃ) নিয়ে কটুক্তি করার সাহস কই পেলো। এর সঠিক বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা তার বিচার করবে।’
স্থানীয় সুমন কর্মকার বলেন,’ বাঁধন গরীব ঘরের ছেলে। সে ফেসবুক চালায় কিন্তু কিভাবে বিষয়টি হলো তা আইন শৃঙ্খলা কমিটির তদন্তে উঠে আসবে। আমরা হিন্দু মুসলিম সহবস্থানে দীর্ঘদিন ধরেই বসবাস করছি। আমাদের এই ঐতিহ্য যাতে নষ্ট না হয়। আর তাই, কারো ধর্মের বিষয়ে কটুক্তি উচিৎ নয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আকাশ বাংলাকে বলেন, ‘ ঘটনা অবগত হয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির আগেই অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বেশ সংখ্যক মানুষ উপস্থিত হলে থমথমে অবস্থার সৃষ্টি হয়েছিল। সে ইসকনের সক্রিয় সদস্য বলে তৌহিদী জনতা দাবি করেছে। আমরা তদন্ত না করে এবিষয়ে বলা যাবে না। এ ঘটনায় মাওলানা মাহাদী হাসান বাদী হয়ে থানায় অভিযোগ দিলে তা মামলা আকারে রজু। ওই মামলায় শনিবার দুপুরের দিকে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 24 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!