বড়াইগ্রামের দুই আলোচিত হত্যাকাণ্ডের বিচার দাবি,দুই যুগেও আইনের আওতায় আসেনি খুনিরা

 

(নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে সংঘটিত দুইটি আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের জোর দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তারা এসব দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় বড়াইগ্রামের দুই শহীদ পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন নিহতদের স্বজনরা।
২০০২ সালের ২৮ মার্চ বড়াইগ্রাম উপজেলায় রাজনৈতিকভাবে প্রথম আলোচিত হত্যাকাণ্ডের শিকার হন শহীদ আলম। তিনি তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি ছিলেন। শহীদ আলম পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন তার ভাতিজা মোঃ শাহেদ মোল্লা।
অনুষ্ঠান শেষে তিনি দৈনিক কালবেলাকে জানান, চাচা শহীদ আলমকে হত্যার প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীরা আইনের আওতার বাইরে রয়েছে। তিনি অভিযোগ করেন, শহীদ আলমের হত্যা মামলাটি হাইকোর্টে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থগিত রাখা হয়েছে, ফলে এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে আগামীতে মামলাটি পুনরায় চালু করতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, ২০১০ সালের ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে প্রকাশ্য দিবালোকে দ্বিতীয় আলোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ওইদিন খুন হন বনপাড়া পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বনপাড়া পৌর বিএনপির সভাপতি শহীদ সানাউল্লাহ নূর বাবু। তার পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মহুয়া নূর কচি।
তিনি বলেন, শহীদ সানাউল্লাহ নূর বাবু হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
জানা গেছে, শহীদ আলম হত্যা মামলায় আসামির সংখ্যা ২১ জন এবং শহীদ সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলায় আসামি রয়েছেন ২৭ জন। দুটি হত্যা মামলায় মোট ১৭ জন আসামি অভিন্ন, যারা দুই শহীদকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার একদিন নিশ্চিত হবে।

Related Posts

‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

‎ ‎মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিনের ছবি ব্যবহার করে ‘Rony Chowdhury’ নামে একটি ফেসবুক…

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি গোপালগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিপন মিয়া (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর ব্যবহৃত মুঠোফোনে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

  • By Admin
  • August 17, 2026
  • 1 views
‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

  • By Admin
  • August 17, 2026
  • 15 views
গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ, দুটি মামলা

  • By Admin
  • August 17, 2026
  • 18 views
নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ, দুটি মামলা

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

  • By Admin
  • August 16, 2026
  • 8 views
রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

  • By Admin
  • August 16, 2026
  • 7 views
ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

  • By Admin
  • August 16, 2026
  • 24 views
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়