
মোহাঃ আশরাফুল ইসলাম
খুলনা সদর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা এর পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে হাতপাখা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১৮ জানুয়ারী) বিকাল ৫ঘটিকায় পৌরসভার হাসপাতাল মোড়ে ওয়ার্ড সভাপতি মোহাঃ আব্দুল বারীক এর সভাপতিত্বে এবং মোঃ গোলজার রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা- ৬ (পাইকগাছা কয়রা) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য হাফেজ মোহাঃ আসাদুল্লাহ আল গালীব।
এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার জয়েন্ট সেক্রেটারি এস এম সাব্বির আহমদ, উপস্থিত ছিলেন উপজেলার নেতা মোঃ আব্দুর রহিম, মোঃ আব্দুল কাদের প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় হাতপাখা প্রতীককে বিজয়ের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।







