নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুলবুল আহমেদ নেত্রকোনা

নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণভোটকে জয়ী করা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব। এই গণভোট জয়ী না হলে বাংলাদেশের স্থীতিশীলতা ফিরে আসার পথ বাধাগ্রস্থ হতে পারে। ন্যায় ও ইনসাফ রাস্ট্র গঠনের লক্ষ্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবেই প্রচারণা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট কেন দেওয়া প্রয়োজন, হ্যাঁ ভোট দিলে কী হবে আমরা তা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছি। তিনি বলেন, এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব সকলের- সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল- আমাদের সবার। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লেঃ কর্ণেল আব্দুল মালেক, লেঃ কর্ণেল নাজমুল, স্থানীয় সরকার উপপরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোণা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডঃ রফিকুল ইসলাম হিলালী ও বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 55 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত