পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

পঞ্চগড় প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সবুজের ফেরিওয়ালা খ্যাত কলেজ অধ্যক্ষ আরিফুর রহমান। এছাড়া বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরো পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
এসময় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, বিশিষ্ট পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বোদা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন আয়োজকেরা।
আরিফুর রহমান, নওগাঁ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান। তিনি গত তিন বছর আগে নিজ উদ্যোগে নিজের চাকুরী থেকে উপার্জিত অর্থ থেকে এই বৃক্ষ রোপন কর্মসূচি ও বিতরণ কর্মসূচি পালন করে আসছেন। তিনি রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ টি জেলাকে বেছে নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচি আওতায়। তবে ইতিমধ্যে তিনি ১২ টি জেলায় এই কর্মসূচি শেষ করেছেন। বাকী ৪ জেলাতে তার কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে। উত্তরাঞ্চলে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি গাছ বিতরণ করা হয়েছে।
বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিকা তাবাসসুম ইচ্ছে বলেন, আমাদের বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেলের মাধ্যমে একটি জাম গাছের চারা পেয়েছি।এটি আমি বাসায় গিয়ে রোপন করবো এবং পরিচর্যা করবো।
একই শ্রেণীর ছাত্র মেহেদী হাসান অনিক বলেন, গাছ বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন নেই। জন্য আমাদের বেশি করে গাছ লাগানোর প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেল আমাদের বন্ধুদের সবাইকে একটি করে গাছের চারা দিয়েছেন এতে আমরা খুবই খুশি।
আয়োজকের জানান, বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বৈরী আচরণের ঠেকাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সবুজায়নের মাঝে ধরিত্রীকে সাজানতে চায় তারা।
বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম বলেন, সবুজের ফেরিওয়ালা এর পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। এটি নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। দেশকে সবুজায়ন করতে এই উদ্যোগ অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করি।
পরিবেশ কর্মী ও সাংবাদিক লিয়াকত আলী বলেন, আমাদের এখানকার সবুজের ফেরিওয়ালা অধ্যক্ষ আরিফুর রহমান বিভিন্ন স্কুলের ফাঁকা জায়গা, খাস জমি, নদীর ধার বিভিন্ন জায়গায় সবুজায়ন করছেন। জন্য আমরা তাকে সবুজের ফেরিওয়ালা নাম উপহার দিয়েছি। আমরা উত্তরের ১৬ টি জেলায় এই গাছের চারা বিতরণ ও রোপনের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ১২ টি জেলায় গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে। আমরা আশা করছি বাকি চার জেলাতেও খুব শীঘ্রই আমাদের কার্যক্রম সম্পন্ন করা হবে।
নওগাঁ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, গাছ লাগানো যে আগ্রহ সেটি আমার ছোটবেলা থেকেই ছিল। বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের পরিবেশটা খুব উত্তপ্ত হচ্ছে। সারা পৃথিবীতে এমন হচ্ছে বাংলাদেশে তো অবশ্যই। আমরা যত গাছ কেটে ফেলছি তত গাছ কিন্তু রোপন করছি না। স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় এই গাছগুলো লাগানো হচ্ছে। এতে আমাদের এই সন্তানদের প্রতি এই ছোট ছোট বাচ্চাদের প্রতি অনুপ্রেরণার সৃষ্টি হয় সেই কারণে ১৬ জেলায় এ বৃক্ষরোপণ, বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। ১২ মেলায় হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই বাকি চার জেলাতে আমরা শেষ করব।

Related Posts

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রামের রাজারহাটে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘লুমিনাস ওয়ার্ল্ড’ আয়োজিত এক বৃহৎ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় উপজেলার সিঙ্গারডাবরী শিশু…

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

‌ সুনামগঞ্জ প্রতিনিধি শিমুল বাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে ছয়জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুই জনের নাম উল্লেখ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

  • By Admin
  • June 17, 2026
  • 4 views
কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

  • By Admin
  • June 17, 2026
  • 29 views
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

  • By Admin
  • June 17, 2026
  • 67 views
কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 6 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 24 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 18 views
অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন