কুড়িগ্রাম-১ আসনে শক্ত অবস্থানে হাতপাখা

ডেস্ক রিপোর্ট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসন (নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা) নির্বাচনী রাজনীতিতে ব্যাপক উত্তাপ ছড়াচ্ছে। এ আসনে ধানের শীষ প্রতীকের বিপরীতে শক্ত অবস্থান তৈরি করেছে হাতপাখা প্রতীক।
হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জননেতা আলহাজ্ব হারিসুল বারি রনি নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্নীতিমুক্ত রাজনীতি, নৈতিক নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারের কারণে হাতপাখা প্রতীকের প্রতি ভোটারদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণ ও সচেতন ভোটারদের মধ্যে আলহাজ্ব হারিসুল বারি রনির জনপ্রিয়তা লক্ষণীয়।
অন্যদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা নিজ নিজ কর্মীসমর্থকদের নিয়ে মাঠে সক্রিয় থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
আলহাজ্ব হারিসুল বারি রনি বলেন,
“মানুষ পরিবর্তন চায়। তারা সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব খুঁজছে। ইনশাআল্লাহ কুড়িগ্রাম-১ আসনের জনগণ হাতপাখার পক্ষে রায় দিয়ে সেই পরিবর্তনের সূচনা করবে।”
অপরদিকে আলহাজ্ব সাইফুর রহমান রানা জানান, তিনি জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদী।
সব মিলিয়ে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে এবারের নির্বাচনী লড়াই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 11 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 19 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 23 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 52 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 16 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত