রংপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী সুজনের মতবিনিময় ও গণসংযোগ

 

আবুল হোসেন বাবলুঃ

রংপুর-১ (গংগাচড়া) আসনে ধানের শীষের প্রার্থী মোকাররম হোসেন সুজনের সাথে সংশ্লিষ্ট আসনের সঙ্গে সংযুক্ত রংপুর মহানগরী আওতাধীন মেট্রোপলিটন পরশুরাম থানা, হারাগাছ থানা ও হাজিরহাট থানার অন্তর্গত ১নং থেকে ৯নং ওয়ার্ড বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় মহানগরীর শিরিন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মোকাররম হোসেন সুজনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক রংপুর-১ আসনে নির্বাচনী প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন।
আরও বক্তব্য রাখেন, ১ থেকে ৯নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।

এ ছাড়াও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মেরিন ও রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পরশুরাম থানা, হারাগাছ থানা, হাজিরহাট থানাসহ ১ থেকে ৯নং ওয়ার্ড বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং যুগ্ম আহবায়কবৃন্দ সহ কমিটির সুপার ফাইভ নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে উক্ত এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়। ###

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 29 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর