বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে : মাসুদ রানা প্রধান

মোঃ রুহুল আমিন পারভেজ জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–পাঁচবিবি আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন,আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।
পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড এবং ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা কার্ড চালু করা হবে।

সোমবার বিকালে পৌর শহরের মোজাহার আলী প্রধান কমপ্লেক্সে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিদেশে ছেলে মেয়ে সবাই সরকার থেকে অনুদান পায়। বাংলাদেশ এই সিস্টেম ছিল না। এই প্রথম তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে প্রতিটি পরিবারের অভিভাবক পরিবারের মেয়ে যিনি মা কিংবা পরিবারের যিনি অভিভাবক তার জন্য ফ্যামিলি কার্ড থাকবে। এ ফ্যামিলি কার্ড দিয়ে তারা প্রতি মাসে আড়াই হাজার করে টাকা পাবেন।’

তিনি আরও বলেন,মেয়েদের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের যোগ্য সন্তান তারেক রহমান প্রত্যেক মেয়েদের সুবিধার কথা চিন্তা করেছেন। যে সুযোগ সুবিধা অতিতের কোনো সরকার দেয়নি। তারেক রহমান সেই সুযোগ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিলে সবচেয়ে বেশী সুযোগ সুবিধা পাবেন নারীরা।’

কর্মশালায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ,সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বুকুল, সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সহ সভাপতি মৌসুমি আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 18 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 2 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা