যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে

লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি ধসে গিয়ে যেকোনো মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খনন প্রকল্পের পর সঠিক প্রতিরক্ষা ব্যবস্থা বা অপরিকল্পিত খননের কারণে মহাসড়কের পাশের ওই অংশটি ধসে পড়তে শুরু করে। সড়কটির গুরুত্বপূর্ণ অংশসহ ঘাট ধসে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে প্রতিদিন চরম ঝুঁকি তৈরি হচ্ছে।
​এলাকাবাসীর অভিযোগ, সড়কটি যদি দ্রুত সংস্কার করা না হয়, তবে খুব অল্প সময়ের মধ্যেই এলাকার মানুষের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে সাধারণ মানুষের যাতায়াত ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই শঙ্কিত এলাকাবাসী অনতিবিলম্বে টেকসই ও দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “ঘটনাটি জানার পরই আমি নিজে সরেজমিনে গিয়ে স্থানটি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত সড়ক ও ঘাটের অংশ দ্রুত সংস্কার করে দেওয়া হবে।”
​জনভোগান্তি এড়াতে অনতিবিলম্বে ধসে যাওয়া স্থান মেরামত ও প্রতিরক্ষা বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছন ভুক্তভোগী সাধারণ মানুষ।

Related Posts

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা কেন্দ্র পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স। বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা…

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  রাঙ্গামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ সকাল ১০টায় রাঙ্গামাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 2 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

পাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

  • By Admin
  • July 23, 2026
  • 16 views
পাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা