কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়াল্টন কারখানার সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী ‘নিউ পিংকি’ পরিবহনের একটি বাস গাবতলী থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। পথে বাসটিতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলামের নির্দেশে থানা পুলিশের উপপরিদর্শক এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
চন্দ্রা এলাকায় পৌঁছে পুলিশ বাসটিকে থামার সংকেত দিলে চালক সড়কের পাশে গাড়ি থামান। পরে বাসে তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি ছয়টি চাকু উদ্ধার করা হয়।এ সময় বাসে অবস্থানরত রাজু , শরীফুজ্জামান, আলম,জসিম(রাফি), মিলন ও সাইফুলকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 17 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 54 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত