নিজ ঘরে আগুন দিয়ে মামলা করার হুমকি, থানায় অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ১নং ওয়ার্ডে এক নারী প্রতিবেশীর বিরুদ্ধে নিজ বাড়িতে আগুন লাগিয়ে অন্যদের নামে মামলা করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী মো. আনোয়ার হোসেন রানা (৩৯) থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশী মোছা. শাহানাজ পারভীন (৫৫) দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি তাকে ঘিরে কিছু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় বাসিন্দা আপত্তি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীসহ অন্যদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে অভিযোগে বলা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২ মার্চ ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে অভিযুক্ত নিজ বাড়িতে অগ্নিসংযোগ করে তা অভিযোগকারীসহ এলাকাবাসীর ওপর দায় চাপিয়ে মামলা করার হুমকি দেন। এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি অবগত আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ২০ থেকে ২৫ জন এলাকাবাসী থানায় উপস্থিত হয়ে আনোয়ার হোসেন রানার পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মো. আতাউর রহমান (৫০) ও মোছা. সাজেদা বেগম (৪৫)সহ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

‎ ‎​গাজীপুর প্রতিনিধি আল আমিন খান ‎গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা অমান্য করে এক প্রবাসীর জমি জবরদখল ও দোকানঘর নির্মাণের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়েছে শ্রীপুর থানা পুলিশ। আজ (শনিবার)…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 0 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 20 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 38 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 28 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 99 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা