কুড়িগ্রাম পৌর মেয়র হিসাবে হাসান জোবায়ের হিমলকে চায় পৌরবাসী


‎ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামে আসন্ন পৌর সভা নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা।বিগত সময়ের চেয়ে এবারের নির্বাচনগুলোতে মানুষের ব্যাপক পরিবর্তনের ভুমিকা পালন করেছে।

যোগ্য প্রার্থীকে যোগ্য আসনে নেয়ার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টার প্রমান মিলেছে।

বিশেষ করে পরিবর্তনের ধারায় নতুন নেতৃত্বের দিকে ঝুকছেন সাধারণ ভোটারগণ।নেতৃত্বে আসুক পরিচিত নতুন মুখ,সৎ নিষ্ঠাবান প্রতিনিধিত্ব এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

‎পৌর মেয়র হিসাবে হিমেল কেন যোগ্য…

‎চায়ের দোকান, খেলার মাঠ,শহর থেকে গ্রামে নতুন প্রতিনিধিত্বের জায়গায় বিশেষ করে তরুণ সমাজের মাঝে নতুন এক নাম উচ্চারিত হচ্ছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক

মোঃ হাসান যোবায়ের হিমেলে’র নাম।তৃনমুল থেকে উঠে আসা রাজনীতি ব্যক্তিত্বর অধিকারী হাসান জোবায়ের হিমেল।সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং সাংগঠনিক দক্ষতা,

শিক্ষিত স্মার্ট পরিছন্ন রাজনীতি ব্যক্তি হিসাবে ইতিমধ্যে তরুণদের মাঝে আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। পৌরবাসীর একটি বড় অংশ মনে করছেন, আগামী দিনের নেতৃত্বে হাসান যোবায়ের হিমেলের মত মানুষের বড় প্রয়োজন।

‎সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়তা..

‎স্থানীয় সূত্রে জানা যায়, হাসান জোবায়ের হিমেল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত। বন্যা ও শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো,

দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি এবং যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

এসব কর্মকাণ্ড ও গুণাবলী থাকায় পৌরবাসীর নজর কাড়ছে হাসান যোবায়ের হিমেল।


‎পৌরবাসীর প্রত্যাশা…..
‎স্থানীয় অনেকেই মনে করেন, নেতৃত্বে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হিমেলের মতো উদ্যমী ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষ প্রয়োজন। তাঁদের ভাষ্য, “পরিবর্তনের জন্য নতুন ভাবনা দরকার, আর সেই ভাবনার প্রতিচ্ছবি হাসান জোবায়ের হিমেল।”


‎পৌর শহরের বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ফখরুল ইসলাম বলেন, “তরুণদের নিয়ে গঠনমূলক কাজ করছেন হিমেল। আমাদের সন্তানদের ইতিবাচক পথে রাখতে তাঁর মতো শিক্ষিত মানুষ প্রয়োজন।”

‎তরুণদের প্রত্যাশা…..
‎কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান জানান, “আমরা এমন নেতৃত্ব চাই, যারা আমাদের কথা বুঝবে। হিমেল ভাই সবসময় আমাদের পাশে থাকেন।

রাজনৈতিক বা সামাজিক অঙ্গনে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব এখন সময়ের দাবি। সে অনুযায়ী হাসান যোবায়ের হিমেল ভাইয়ের সেই সম্ভাবনা রয়েছে।

অবহেলিত এ পৌরসভাকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে হিমেল ভাই যথেষ্ট।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া….
‎সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান যোবায়ের হিমেলকে ঘিরে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তরুণরা তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করছেন।

অনেকেই মনে করছেন, পরিবর্তনের জন্য তরুণ ও সৎ নেতৃত্ব প্রয়োজন।সেক্ষেত্রে বেস্ট পার্সন হিমেল।

‎আগামীর প্রত্যাশা….
‎কুড়িগ্রাম পৌরবাসী আশাবাদী—তরুণদের এই আইকন ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবেন।কুড়িগ্রামের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এখন

আলোচনার কেন্দ্রে একটি নাম—হাসান জোবায়ের হিমেল। তাঁর প্রতি তরুণদের এই আস্থা বাস্তবে রূপ পাক,এমন প্রত্যাশা করছে সাধারন মানুষজন।

‎এ বিষয়ে পৌর মেয়র প্রার্থী হাসান জোবায়ের হিমেল জানান,কুড়িগ্রাম পৌরবাসীর সেবক হতে চাই।প্রতিশ্রূতি নয়,জনগণের ভালোবাসায় সেবক হওয়ার সুযোগ পেলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করবো বলে জানান তিনি

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 8 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 3 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 15 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন