নির্ধারিত সময়েও ফাঁকা অফিস: মির্জাপুরে সকাল ৯টার নিয়ম মানছেন না কর্মকর্তারা

মোঃ মোয়াজ্জেম হোসেন টাঙাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা মানছেন না প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কর্মচারী—এমন অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
ঘড়ির কাটায় সকাল ৯টা ৫৮ মিনিট।

তখনও অনুপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসের কাজে বাইরে আছেন।

তবে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলার কথা বলে ফোন কেটে দেন।
এদিকে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাদিউর রহমানও একই সময়ে অফিসে ছিলেন না। তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, তিনি ছুটিতে আছেন।

কিন্তু পরক্ষণেই অফিসের এক কর্মচারী জানান, তিনি ছুটিতে ছিলেন, আজ অফিস করবেন। পরে মুঠোফোনে যোগাযোগ করলে হাদিউর রহমান বলেন, ছুটিতে ঢাকায় গিয়েছিলেন,

বর্তমানে রাস্তায় আছেন এবং অফিসে আসছেন। অফিসে পৌঁছে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
উপজেলা শিক্ষা অফিসে গিয়েও একই চিত্র দেখা যায়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকে অফিসে পাওয়া যায়নি। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অফিসের কর্মচারীরা জানান,

তিনি আগামী ১২ মার্চ চাকরি থেকে অবসর নেবেন। এ কারণে হয়তো ঢাকায় অবস্থান করছেন।
সকাল ১০টা পেরিয়ে গেলেও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দেখা মেলেনি। অফিসের এক কর্মচারী জানান, তিনি এখনও অফিসে পৌঁছাননি। যোগাযোগ করা হলে তিনি বলেন,

দেওহাটা অফিসের কাজে রয়েছেন। নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে পরে কথা বলবেন বলে জানান।
সকাল ১০টা ২২ মিনিট পর্যন্ত উপজেলা সমবায় কর্মকর্তা অফিসে পৌঁছাননি। মুঠোফোনে তিনি জানান, রাস্তায় আছেন এবং অফিসে আসছেন। এদিকে ওই দপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর শিপ্রা সরকারের হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও তাকে অফিসে পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে এসে তিনি বলেন, অসুস্থ থাকায় বাড়িতে খাবার ও ওষুধ খেতে গিয়েছিলেন। কার অনুমতিতে বের হয়েছেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,

‘আমি কি নিচে যেতে পারব না?’ তবে তার এক সহকর্মী জানান, তিনি পাশের একটি বিদ্যালয়ে গিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন,

কর্মকর্তাদের মনিটরিং করা তার দায়িত্ব। প্রয়োজনবোধে তাদের সতর্ক করা হবে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন তিনি।
উপজেলার সচেতন মহল বলছেন, সরকারি অফিসে নির্ধারিত সময় মেনে উপস্থিতি নিশ্চিত না হলে সাধারণ সেবাপ্রার্থীরা ভোগান্তির শিকার হন। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 27 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 65 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 35 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 32 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!