বিরামপুরে ভাড়াটিয়া নারী ধর্ষণ মামলায় ২ মাস পলাতক বাড়িওয়ালা গ্রেফতার

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর RAB-৫ এর সহায়তায় তাকে রাজশাহী থেকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ৪০ বছর বয়সী এক ভাড়াটিয়া নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী চলতি বছরের ৭ জানুয়ারি বিরামপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর থেকেই অভিযুক্ত হুমায়ুন কবীর আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে RAB-৫ এর সহযোগিতায় সোমবার রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 69 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 38 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 30 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!