পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে পানের গুদামে হামলা, আহত ৭

মোঃনাজমুল হাসান অপু।
বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একদল নারীর বিরুদ্ধে একটি পানের গুদামে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মরিচের গুঁড়া ছিটিয়ে সাতজনকে আহত করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের পূর্ব মাথায় একটি মাংসের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা গুদামের সামনের অংশ ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিপক্ষ বাধা দিতে গেলে তাদের ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করা হয়।
আহতরা হলেন—মিজানুর রহমান, মো. সোহাগ, মুছা, রকি, হাফিজা বেগম, তাছলিমা ও খাদিজা। এর মধ্যে মিজানুর রহমান ও তার স্ত্রী হাফিজা বেগমকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত মিজানুর রহমান জানান, প্রায় ৫২ বছর আগে ক্রয় করা এক শতাংশ জমির ওপর তারা বসবাস করছেন এবং ঘরের সামনের অংশ পানের গুদাম হিসেবে ব্যবহার করেন। তার অভিযোগ, প্রতিবেশী মৃত হামেজ খানের পরিবার দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার ঘরের চালা মেরামতের সময় একদল নারী এসে মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের মারধর করে এবং ঘর ভাঙচুর করে।
অন্যদিকে হামেজ খানের মেয়ে তাছলিমা দাবি করেন, জায়গাটি তাদের পৈত্রিক সম্পত্তি। তারা সেটি উদ্ধারে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়।
স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বলেন, বিষয়টি দীর্ঘদিনের বিরোধ। একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো পক্ষ সমাধানে রাজি না হওয়ায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

খাদেমুল ইসলাম জেলা প্রতিনিধি পঞ্চগড় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে তেতুলিয়া…

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

  মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার: গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

  • By Admin
  • August 5, 2026
  • 3 views
তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

  • By Admin
  • August 5, 2026
  • 8 views
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 18 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম