এফ কে আশিক, বিশেষ  প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আজিমুশ্বান মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার পাথরডুবি ইউনিয়নে মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ জশনে জুলুস অনু্ষ্ঠিত হয়।

এ উপলক্ষে ভূসির ভিটা জামে মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মইদাম কলেজ মোড় ও আনন্দ বাজার প্রদক্ষীন করে মিশনের সামনে এসে শেষ হয়।

জশনে জুলুসে নেতৃত্ব দেন আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম আশিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূসিরভিটা জামে মসজিদের ইমাম সামসুজ্জামান, সভাপতি সোহরাফ হোসেন, পাথরডুবি গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, সাংবাদিক পারভেজ মোশারফ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

কাদরিয়া আহ্ছানিয়া সিলসিলার তরিকা ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশন ১৯৯১ সাল থেকে “স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা” এই মূল মন্ত্রকে ধারণ করে উত্তরবঙ্গে ধর্মীয় ও সেবা মূলক কাজ করে যাচ্ছে।

জুলুসে মিশনের সদস্য চাঁনমিয়া, নুর মোহাম্মদ, ফজল হোসেন, জাইদুল ও অবির সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। এ সময় ধর্মীয় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে মোনাজাতের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

Related Posts

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

  নুরুল আমিন্ ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শবর্তী এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জয়মনিরহাট সচেতন যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 17 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 11 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 9 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 31, 2026
  • 13 views
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

  • By Admin
  • July 31, 2026
  • 8 views
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

  • By Admin
  • July 31, 2026
  • 10 views
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ