মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাইকেরছড়া আদর্শ মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে স্থানীয় ইউপি সদস্য আবুসায়াদত মো. বজলুর রহমান বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় সৃষ্টি করছে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।” তিনি আরও বলেন, এলাকায় কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা সাজ্জাদ হোসাইন বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Related Posts

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরের প্রাণকেন্দ্র চন্দ্রা ত্রিমোড় ঢাকা টাংগাইল মহাসড়কে জাতীয় মহাসড়কের এই পয়েন্ট দিয়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক বেশি মানুষ যাতায়াত করে। আর এই সুযোগকেই পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ দালাল…

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ     গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার (৩১জুলাই) উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে এমনি চিত্র দেখা গেছে। জানা গেছে, গত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 15 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 7 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 8 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 31, 2026
  • 10 views
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

  • By Admin
  • July 31, 2026
  • 4 views
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

  • By Admin
  • July 31, 2026
  • 7 views
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ