আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলায় চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গোলপাতার চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরের এই কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার এবং ভার্মি কম্পোস্ট সরবরাহ করা হয়।

প্রতিজন কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ হিসেবে মোট ৬০ হাজার কেজি বীজ বিতরণ করা হয়। পাশাপাশি ১২ হাজার কৃষকের মাঝে ১০ কেজি করে মোট ১ লাখ ২০ হাজার কেজি এমওপি সার এবং ১০ কেজি করে মোট ১ লাখ ২০ হাজার কেজি ডিএপি সার প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ২ লাখ ৪০ হাজার কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এছাড়া পরিবেশ উন্নয়ন ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ৬০ জন কৃষকের মাঝে ২০১টি গোলপাতার চারা প্রদান করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় কৃষি প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 29 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 8 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 10 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা