টাঙ্গাইলের মির্জাপুরে জমিজমা বিরোধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ মোয়াজ্জেম হোসেন, টাঙ্গাইল মির্জাপুর প্রতিনিধি।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ তীব্র আকার ধারণ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অভিযোগকারী পক্ষের দাবি, প্রায় আট মাস আগে রহিমপুর মৌজায় সাব-কবলা সূত্রে ৩ দশমিক ৭৫ শতাংশ জমি ক্রয় করেন কোদালিয়া এলাকার আলমাস হোসেন। জমির সীমানা নির্ধারণ ও পরিমাপ বুঝে নিতে একাধিকবার বিক্রেতা সুলতান ড্রাইভারকে বলা হলেও তিনি সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পক্ষ জানায়, পরে তারা ওই জমিতে সবজি চাষ শুরু করেন। চলতি মাসের ১৯ এপ্রিল বিকেলে আলমাস হোসেনের বোন শিরিন আক্তার জমিতে গিয়ে দেখেন সবজির চারা নেই। এ বিষয়ে জানতে চাইলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

তাদের আরও অভিযোগ, পরবর্তীতে কোদালিয়া বাজারে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন এসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।

অন্যদিকে অভিযুক্ত সুলতান ড্রাইভার বলেন, তিনি জমি বিক্রি করেছেন এবং জমি বুঝিয়ে দিতে কিছু সময় চেয়েছিলেন। এর মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তির নামে মিথ্যা বক্তব্য প্রচারের অভিযোগ অস্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  মোঃ মাইনুল ইসলাম। উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর থানার এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি দুর্গাপুর এলাকার মেসার্স নজরুল ইসলাম ফিলিংস স্টেশন…

ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (‌২২এপ্রিল‌ ) দুপুর ২টা‌৩০ মিনিটের উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • By Admin
  • April 22, 2026
  • 36 views
কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

  • By Admin
  • April 22, 2026
  • 2 views
ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

‘মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি।

  • By Admin
  • April 22, 2026
  • 25 views
‘মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি।

সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

  • By Admin
  • April 22, 2026
  • 15 views
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

  • By Admin
  • April 22, 2026
  • 14 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 

  • By Admin
  • April 22, 2026
  • 16 views
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত