সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

২১ এপ্রিল(বুধবার) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে দেওয়া ওই স্মারকলিপিতে কলেজ ক্যাম্পাসে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের এনে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে। অথচ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি অভিযোগ করেন, “পুলিশের সামনেই হামলা হয়েছে, কিন্তু তারা নীরব ছিল—এটি গুরুতর দায়িত্বহীনতা।”

তিনি আরও বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে যেসব পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে,- হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি।

এর আগে ২০ এপ্রিল(মঙ্গলবার) বিকালে সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। শিবিরের দাবি, তাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সূত্রপাত হয় ক্যাম্পাসে আঁকা একটি গ্রাফিতি ঘিরে। ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ওই গ্রাফিতির অংশবিশেষ পরিবর্তন করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

সাদিক কায়েম বলেন, “আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ চাই। শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও পেশীশক্তির রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এখন বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চান বলেও জানান তিনি।

এদিকে, আহতদের দেখতে আজ ২১ এপ্রিল(বুধবার) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে যান সাদিক কায়েম। পাশাপাশি হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Related Posts

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ​আজ ২৯ জুলাই (২০২৬) রাত…

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম জেলা পঞ্চগড়! পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

  • By Admin
  • July 29, 2026
  • 8 views
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • By Admin
  • July 29, 2026
  • 3 views
পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 29, 2026
  • 8 views
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

  • By Admin
  • July 29, 2026
  • 8 views
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

  • By Admin
  • July 29, 2026
  • 7 views
সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’

  • By Admin
  • July 29, 2026
  • 11 views
মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’