পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু!!

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
জানাযায় উপজেলার কপিলমুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই বীরেন্দ্র বৈরাগী (৭৮) প্রাণ হারালো। ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানাযায় ২৭ এপ্রিল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির নাবা বৈরাগী পাড়ায় পারিবারিক কলাহের কারনে এ ঘটনা ঘটেছে।
নিহতের পুত্রবধূ বৈশাখী বৈরাগী জানান, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একটি মন্দির তৈরি করতে বিরোধপূর্ণ জমিতে ইট রাখলে সোমবার সকালে ছোট দাদা শশুরসহ তার তিন ছেলে এসে বিবাদে জড়িয়ে পড়ে। এসময় আমার কাকা শশুর কিরন বৈরাগী আমার শশুর বীরেন্দ্র বৈরাগী (৭৯) কে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাশ্ববর্তী প্রতিবেশী নকুল সরদার জানান, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী অসুস্থ ছিলেন এবং জমিজমা সংক্রান্ত পারিবারিক কলাহ চলছে।
কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাচী সিকদার জানান, পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় বীরেন্দ্র বৈরাগীকে নিয়ে আসলে চেক করে দেখা যায় হার্টের পালস ও প্রেসার ছিলনা। চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার চোখে অপারেশন করা ছিল। এছাড়াও তিনি হার্টের রোগে অসুস্থ ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ বা এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বীরেন্দ্র বৈরাগীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Related Posts

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। রোববার…

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া (গিধনীপাড়া) এলাকায় একটি বাড়িতে মজুদ থাকা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

  • By Admin
  • August 9, 2026
  • 1 views
গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

  • By Admin
  • August 9, 2026
  • 8 views
চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

  • By Admin
  • August 9, 2026
  • 14 views
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 9, 2026
  • 16 views
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 27 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ