দুই কর্মস্থলেই অনুপস্থিত মহিলা বিষয়ক কর্মকর্তা – শোকজ জারি অধিদপ্তরের

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মল্লিকা পারভীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালকের কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়।

জানা গেছে, মল্লিকা পারভীন পীরগঞ্জ উপজেলায় মূল দায়িত্বের পাশাপাশি তারাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, গত ২৬ এপ্রিল সকালে একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন লাইভ চলাকালে সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত তাকে পীরগঞ্জের নিজ কার্যালয়ে পাওয়া যায়নি। একই সময়ে তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মস্থল তারাগঞ্জেও তিনি অনুপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ এপ্রিলও তিনি উভয় কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলে দাপ্তরিকভাবে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক পরিপত্র অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ কার্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। মল্লিকা পারভীন এই নির্দেশনা লঙ্ঘন করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ ফারহানা আফরোজ স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, কার অনুমতিক্রমে এবং কোন কারণে তিনি নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রদান করতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা মোছাঃ মল্লিকা পারভীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, এখনো নোটিশটি তার হাতে পৌঁছেনি। নোটিশ পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বলে সংক্ষিপ্ত মন্তব্য করে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীকালে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Posts

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  মোঃসোহেল রানা রাজশাহী ​ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জিম্মি করে টাকা দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক সিনিয়র সহকারী কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত কারারক্ষীর নাম রাসেল (ব্যাচ…

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  • By Admin
  • August 7, 2026
  • 11 views
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • By Admin
  • August 7, 2026
  • 26 views
গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

  • By Admin
  • August 7, 2026
  • 19 views
বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

  • By Admin
  • August 7, 2026
  • 27 views
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

  • By Admin
  • August 7, 2026
  • 26 views
পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের

  • By Admin
  • August 7, 2026
  • 9 views
জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের