
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে “নতুন প্রজন্মের স্বপ্নের পথনির্দেশনা” হিসেবে অভিহিত করেছেন নওগাঁ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মাসুদ হাসান তুহিন।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, “এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর অঙ্গীকার নয়, এটি একটি জাতির নতুন অভ্যুত্থানের রূপরেখা। একটি গণতান্ত্রিক, সুশাসিত ও আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যারা ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি হিসেবে রাজনীতিতে আসছি, তাদের জন্য এই দফাগুলো হচ্ছে পথনির্দেশনা। এই রূপরেখা বাস্তবায়ন হলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।”
তুহিন বলেন, “তারেক রহমানের ৩১ দফা একটি ভবিষ্যৎমুখী রোডম্যাপ, যা দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দিকনির্দেশনা দেয়।”
তিনি দেশবাসী ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “সোনার বাংলার নতুন অধ্যায় রচনায় এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।”







