সেতুটি কখন যে ভেঙ্গে পড়ে সেই আশঙ্কা এলাকাবাসী

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামের একটি শুধু সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কখন যে ভেঙে পড়ে যায় একমাত্র আল্লাহই ভালো জানেন।
রেলিং আংশিক ভেঙে ঝুলে আছে। পলেস্তারা উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ভিতরের রড। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রায় এক যুগ ধরে মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে সেতুটি। ঝুঁকি নিয়েই প্রতিদিন এ সিঁথি দিয়ে চলাচল করছে হাজারো মানুষ ও যানবাহন। আজ সরা জমিনে গিয়ে দেখা যায় এসব তথ্য। স্থানীয় ইউপি সদস্য মোঃ নাসির তালুকদার বলেছেন, প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়েছে সেতুটি। সব সময় আতঙ্কে থাকতে হয় সেতুটি নিয়ে। কখন ভেঙ্গে পড়ে সেই শঙ্কা কাজ করে, তাদের দাবি নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত স্বস্তি ফিরে আসবেনা এলাকাবাসীর।
এলাকাবাসীরা জানান, প্রতিদিন এই শীতের উপর নির্ভরশীল অন্তত ১০ হাজার মানুষ। জেলাও উপজেলা সদরের যাতায়াতের জন্য এ সেতুটি ব্যবহার করে আশপাশের কয়েক গ্রামের মানুষ। নারানদিয়া গ্রামের এক ভ্যানচালক জানান”এই সেতু পার হয়েই যেতে হয় ময়েনদিয়া বাজারে,যা এলাকার সবচেয়ে বড় হাট। হাটের দিন কৃষি পণ্য নিয়ে চলাচল করতে হয় চরম ঝুঁকি নিয়ে। মাঝেমধ্যে উপজেলার কর্মকর্তারা এসে মাটির পরীক্ষা করলেও এখন পর্যন্ত সেই দৃশ্যমান কোন কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না। এক মোটরসাইকেল ড্রাইভার বলেন একাধিক দুর্ঘটনা ঘটেছে এখানে। সেতু দিয়ে চলাচল করতে পারে না বড় কোন ধরনের যানবাহন। সেতুর ওপর উঠলেই কাপতে থাকে তাই। ভয় নেয়েই চলাচল করতে হয় আমাদের।
দ্রুত ঝুঁকিপূর্ণ সেতুটি অপসারণ করে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সালথা উপজেলা প্রকৌশলী মোঃ আবু জাফর মিয়া বলেছেন, প্রয়োজনের তথ্য সংগ্রহ করা হয়েছে সেতুটির বিষয়ে। নতুন সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে প্রস্তাব।

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 37 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 27 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 17 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 8 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 16 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন