চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কথিত কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে সাতু মার্কেট, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে সেন্টু মার্কেট ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদস্য মো. সৈয়দ মোস্তাফিজুর রহমান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান অকিল, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সহ-দপ্তর সম্পাদক ইয়াকুব আরাফাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সাধারণ সম্পাদক মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রিপন, সদস্য সচিব আরিফুল ইসলাম, সদস্য সচিব মামুন, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন আলী, সদস্য সচিব শামীম রেজা, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বারিকুল ইসলাম বাবু, রানাউল ইসলাম, তহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় ৯০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে নেতারা তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

Related Posts

ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট)…

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত

রতন রায় : স্টাফ রিপোর্টার ‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 14 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 10 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 10 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

  • By Admin
  • August 2, 2026
  • 6 views
নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত