ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সার্কেল ও থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, সকাল প্রায় ১০টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন একটি সরু সেতুর ওপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশায় ধানের ভূষির বস্তার ভেতর থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে জিডির মাধ্যমে আদালতে পাঠানো হবে। পরবর্তীতে মালিক শনাক্ত হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুপুর ১২টার দিকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তিকে তার বাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত ছফর আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানের আরেক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট পুরাতন রেলসেতু ও নবনির্মিত সড়কসেতুর মধ্যবর্তী নদীর তীর থেকে মালিকানাবিহীন আরও দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক কারবারিরা যে স্থানেই বা যে কৌশলেই মাদক ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদ্ঘাটনে সক্ষম। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।”

Related Posts

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের ধারাবাহিক হামলায় দেশের প্রধান সমুদ্রবন্দর নতুন নিরাপত্তা সংকটে পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ কোটি…

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখায়  তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল ৩টায় রুপসা উপজেলা ইলাইপুর মোড়ে উপজেলা  শাখার সভাপতি শেখ মোহাম্মদ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

  • By Admin
  • August 2, 2026
  • 14 views
ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  • By Admin
  • August 1, 2026
  • 7 views
১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • By Admin
  • August 1, 2026
  • 4 views
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  • By Admin
  • August 1, 2026
  • 8 views
রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

  • By Admin
  • August 1, 2026
  • 15 views
ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

  • By Admin
  • August 1, 2026
  • 26 views
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল