তেলের খনি পুনরায় চালুর দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসন কে স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় জনতা ও সচেতন নাগরিক কমিটি

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান অবস্থিত তেলের খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পঞ্চগড়ে মহাসড়কে মানববন্ধন ও জেলা প্রশাসন কে স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় জনতা ও সচেতন নাগরিক কমিটি।

সোমবার ১১ মে দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, ১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শালবাহান তেলের খনি থেকে তেল উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে অজ্ঞাত কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে জনগণের সামনে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

মানববন্ধনে বক্তারা দাবি জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ অনুসন্ধান ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শালবাহান এলাকায় পুনরায় ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ পরিচালনা করা হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এ সময় তাঁরা শালবাহান তেলের খনি পুনরায় চালু, অতীতের জরিপ প্রতিবেদন প্রকাশ, বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন, জাতীয় সম্পদ রক্ষায় দ্রুত প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Related Posts

ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট)…

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের ধারাবাহিক হামলায় দেশের প্রধান সমুদ্রবন্দর নতুন নিরাপত্তা সংকটে পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ কোটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

  • By Admin
  • August 2, 2026
  • 16 views
ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  • By Admin
  • August 1, 2026
  • 9 views
১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • By Admin
  • August 1, 2026
  • 7 views
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  • By Admin
  • August 1, 2026
  • 11 views
রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

  • By Admin
  • August 1, 2026
  • 15 views
ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

  • By Admin
  • August 1, 2026
  • 27 views
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল