রামগতিতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লুটের অভিযোগ নির্বাচন কর্মকর্তা নিজেই ঠিকাদার

কবির হোসেন রাকিব,
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাচন অফিসের সংস্কার ও টাইলস লাগানোর নামে ৫ লাখ টাকার একটি প্রকল্প লুটের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম ও সহকারী নির্বাচন কর্মকর্তা হাফিজ উল্লার বিরুদ্ধে। নামমাত্র কাজ দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেন এ দুই কর্মকর্তা। নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম ও হাফিজ নিজেরা ঠিকাদার সেজে প্রকল্পটির কাজ করাচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে অফিসটির সংস্কারের জন্য ৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। কথা ছিল এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্রের আহবান করতে হবে। নিয়মানুযায়ী ওই প্রকল্পের এস্টিমেট তৈরী করে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ করা। এস্টিমেট অনুযায়ী ঠিকাদার কাজ করবে। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা সেটা না করে কাগজে কলমে ২০ হাজার টাকা চুক্তিতে মেসার্স মাকছুদুর রহমান নামে একজন ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে বরাদ্দের সমূদয় টাকা আগেই উত্তোলন করেন। পরে মোঃ মিলন নামে একজন রাজমিস্ত্রী দিয়ে তিনি তার মত করে ভবনের নিচতলায় কিছু টাইলস ও নামমাত্র ঘষামাজা করেন। এতে সর্বোচ্চ দেড় লাখ টাকা খরছ হয়। বাকী টাকা হাতিয়ে নেন কর্মকর্তা রেজাউল ও হাফিজ। ঠিকাদার নিয়োগ না করে নির্বাচন কর্মকর্তা নিজেরাই ঠিকাদার হিসেবে প্রকল্পটির কাজ সম্পন্ন করেন।

সরেজমিনে গেলে রাজমিস্তুরী মোঃ মিলন বলেন, আমার কাছে কোন কাগজপত্র নেই। আমাকে নির্বাচন অফিসার টাইলস ও কিছু রং করার জন্য বলেছে। আমি সে অনুযায়ী কাজ করছি। কত টাকায় এ ভবন সংস্কারের কাজ সম্পন্ন হতে পারে এমন প্রশ্নের উত্তরে মিলন বলেন, সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকায় কাজ শেষ করা যাবে। তবে এ সংক্রান্ত তথ্য দিতে নানা গড়িমসি করেন অভিযুক্ত নির্বাচন কর্মকর্তা। প্রকল্পটি নিয়ে তিনি লুকোচুরি খেলায় মেতে উঠেন।

কাগজে কলমে দেখানো ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাকছুদুর রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মাকছুদুর রহমান বলেন, কয়েকজন সাংবাদিক নির্বাচন অফিসের চলমান কাজ দেখার পর তড়িঘড়ি করে অফিসটির কর্মকর্তা আমার লাইসেন্স ব্যবহার করার জন্য অনুরোধ করেছে। তার বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আমি আমার লাইসেন্স দেখিয়ে ব্যাংক থেকে টাকা তুলে দিয়েছি।

অভিযুক্ত উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা হাফিজ উল্লাহ বলেন, নিয়মানুযায়ী কাজ হচ্ছে। আমি এখন গাড়ীতে আছি, পরে কথা বলবো।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 35 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 25 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 16 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 7 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 16 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 11 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন