কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেফতার

 

কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন করা সেই স্বামী মোঃ বদিউজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মোঃ বদিউজ্জামান (৬০) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোটধনলো এলাকার মোঃ বানিজ উদ্দিনের ছেলে। বদিউজ্জামান ও তার স্ত্রী মোছাঃ ছালেহা বেগম উভয়ের বিরুদ্ধেই মাদকের একাধিক মামলা রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন বলেন, সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫৬ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ পিস ভারতীয় ইয়াবাসহ বদিউজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী বলেন, বিজিবি ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করেন এই বদিউজ্জামান। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং টনক নড়ে প্রশাসনের।

তবে রহস্যজনকভাবে নির্যাতিতা ছালেহা তার স্বামীর নাম বাদ দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। এর প্রতিবাদে এবং প্রকৃত সত্য তুলে ধরতে এলাকাবাসী সংবাদ সম্মেলনও করেছিলেন। অবশেষে মাদকসহ আটকের মধ্য দিয়ে ফের আলোচনায় এলেন বিতর্কিত এ ব্যক্তি।

Related Posts

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 6 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 31 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 18 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু